ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম্যদাঙ্গা নিরসনের প্রতি গুরুত্ব আরোপ

Mahamudul Hasan Babu
May 10, 2026 2:19 pm
Link Copied!

মোঃসাইফুল্লাহ, মাগুরাপ্রতিনিধি:মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১০ মে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিভলী সাদিক, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসীন ফকির, সহকারি পরিচালক এন এস আই, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান, চেম্বারের সভাপতি আখতার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলামসহ অন্যরা।

সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তারা জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। সেই সাথে শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানানো হয়।