ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্য আটক

Mahamudul Hasan Babu
May 10, 2026 2:29 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত গভীর রাতে বামন্দী পশুহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে উজ্জ্বল মালিথা (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। একাধিক অভিযোগের ভিত্তিতে ট্রান্সফরমার চোরচক্রকে শনাক্ত ও আটকে মাঠে নামে পুলিশ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বামন্দী পশুহাট মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বামন্দী ক্যাম্প পুলিশ। অভিযানের সময় উজ্জ্বল মালিথাকে আটক করা হলেও তার সহযোগী আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পলাতক সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।