ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি

Mahamudul Hasan Babu
May 11, 2026 9:59 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ আমরা দালাল নই, আমরা শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবি ” এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী – রুহিয়া পাকা সড়কে এই কর্মসূচি পালন করা হয়। আটোয়ারী ফারিয়া সভাপতি মোঃ সাইফুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম বক্তব্য রাখেন। আটোয়ারী ফারিয়া’র পক্ষ থেকে বক্তব্য রাখেন, আটোয়ারী ফারিয়া’র সহ সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস পাটোয়ারী প্রমুখ।
দেশব্যাপি কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আটোয়ারী উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও ঔষধ কোম্পানিগুলোর প্রতি জোর দাবী জানান।
তাদের দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিরাপদ, সম্মানজনক ও হয়রানীমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য বেতন-ভাতা এবং চাকুরীর পূর্ণ নিরাপত্তা প্রদান।
মানববন্ধনে ফারিয়া’র সদস্যরা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করি। মহামারি করোনার সময় সহ দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভুিিমকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা অত্যান্ত দুঃখজনক ও অসম্মানজনক। তারা আরো বলেন, এ পেশার সঙ্গে জড়িতরা উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরিকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলার ফারিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।