ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর  জেলা কারাগার পরিদর্শন

Mahamudul Hasan Babu
May 11, 2026 2:21 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় সোমবার সকালে মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারে আটক আসামিদের সঙ্গে কথা বলেন এবং কারাগারের বিভিন্ন কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।

জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে জেল সুপার আমানুল্লাহ আল আমান তাকে স্বাগত জানান। পরে কারারক্ষীদের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসক শিল্পী রানী রায় সালাম গ্রহণ করেন।

পরিদর্শনকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।