ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

Mahamudul Hasan Babu
May 11, 2026 10:32 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আকাশ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান, উসমান গণি ও মনজুরুল হক, রিপ্রেজেন্টেটিভ আইনাল হক, নূরে আলম, আতাউল্লা, রুবেল, মোরছালিন তালুকদার, আসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে প্রায় তিন লাখ উচ্চশিক্ষিত যুবক বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একদিকে জনসেবায় ভূমিকা রাখছেন, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ একটি মহল তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও অনেক ক্ষেত্রে দোকানদার ও সংশ্লিষ্টদের কাছ থেকে কুরুচিপূর্ণ আচরণের শিকার হতে হয় প্রতিনিধিদের। উচ্চশিক্ষিত তরুণরা এই পেশায় এসে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি ও অসম্মানের মুখোমুখি হচ্ছেন। তাই পেশার মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে দাবি জানান তারা।