স্টাফরিপোর্টার ( মাগুরা)।।মাগুরায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ (ভূমি) সহকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন( ভূমি) অফিসের সহকারী কর্মকর্তা মোঃ কামরুল হাসান। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ মামলায় কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, সরকারি জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড হওয়া সংক্রান্ত মামলায় যথাযথ তদন্ত ও সুপারিশ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ কাজের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
কয়েক মাস আগে অনুষ্ঠিত জেলা রাজস্ব কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, সহকারী কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এই তথ্য নিশ্চিত করেছেন,
নহাটা ইউনিয়ন (ভূমি) সরকারি কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
