ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে হত্যাকান্ডের শিকার সেই কৃষক পরিবারের পাশে জেলা পরিষদের প্রশাসক

Mahamudul Hasan Babu
May 12, 2026 9:49 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামে বিএডিসির সেচঘরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি করতে গিয়ে ওই সেচঘরে পাহারায় থাকা মফিজার রহমান নামের এক ব্যক্তিকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। সেচ মেশিনটির মালিক নিহত মফিজার রহমানের পিতা আমজাদ আলী। গত ৬ (বুধবার) মে রাতে ওই ঘটনা ঘটে।
গত সোমবার (১১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহত ওই কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক কামরুল হাসান সাগর প্রধান।