ঢাকাThursday , 14 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজি পদক পেলেন মাগুরা জেলা পুলিশ!

Mahamudul Hasan Babu
May 14, 2026 2:26 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আই জি পদক পেলেন মাগুরা জেলা পুলিশ।
দেশের বিভিন্ন জেলা ও ইউনিটকে এ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত মূল্যায়নে গ্রুপ “গ” ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করে, যা মাগুরা জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর নিকট হতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন।

রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উক্ত অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে সহায়ক হবে।