মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৪ মে ২০২৬) দুপুরে ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০)। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার বাসিন্দা এবং সুধির চৌকিদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১/০৮/২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
