ঢাকাThursday , 14 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

Mahamudul Hasan Babu
May 14, 2026 5:00 pm
Link Copied!

এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ( আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়) সহযোগিতায় সংস্থাটির বিরল টেম্পু স্টান্ডের কার্যালয়ের উপজেলার ৩ জন প্রতিবন্ধীর মাঝে দেশি জাতের এই ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইউপি সদস্য মতিউর রহমান, শাহিনুর রহমান এবং রুবিনা খাতুন।
সংস্থাটির নির্বাহী পরিচালক উম্মে নেহার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, সোসাইটি ফর উদ্যোগের সুপারভাইজার মোকসেদুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মাহফুজ আলম, আলিমা বেগম, জেসমিন ফেরদৌস প্রমুখ। এ সময় রবিপুর গ্রামের প্রতিকন্ধী শাহীন হোসেন, আলামিন ইসলাম এবং পূর্ব মহেশপুর গ্রামের লুৎফর রহমানকে ২ টা করে মোট ৬টি ছাগল প্রদান করা হয়।