ঢাকাFriday , 15 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

Mahamudul Hasan Babu
May 15, 2026 10:32 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হয়েছে বাগেরহাট জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে আতিকুর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়ামুল কবির রাহুল দায়িত্ব পেয়েছেন।
​এদিকে, এই কমিটিতে শামীম শিকদারকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় শরণখোলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা শামীম শিকদারের ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
​তৃণমূলের কর্মীরা মনে করছেন, এই কমিটির মাধ্যমে দলে দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। শামীম শিকদারের মতো নেতৃত্ব জেলা কমিটিতে স্থান পাওয়ায় স্থানীয় পর্যায়ে দল আরও সুসংগঠিত হবে বলে তাদের বিশ্বাস।
ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ আল মামুনসহ বেশ কয়েকজন নেতার নাম প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে স্বাগত জানালেও, কোনো কোনো ক্ষেত্রে পদবঞ্চিতদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সাধারণ কর্মীদের প্রত্যাশা, আতিকুর রহমান রাসেল ও নিয়ামুল কবির রাহুলের নেতৃত্বে জেলা ছাত্রদল দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রাজপথে শক্তিশালী ভূমিকা পালন করবে।