রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের নামে ৫ কোটি ৪৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকার প্রকল্পে ভয়াবহ হরিলুটের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ক্ষমতার দাপট দেখিয়ে, নামমাত্র কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান জুয়েল ও তার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এইচ আই সি সি – এস আর সি (জেভি)’।
আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের আশীর্বাদ পুষ্ট হওয়ায়,প্রকল্পের অর্ধেক কাজও শেষ না করে ইতিমধ্যেই ৩ কোটি ৮৩ লক্ষ ৮৯ হাজার ৮৩২ টাকা তুলে নিয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। আ.লীগের ঠিকাদার সিন্ডিকেট ও কর্মকর্তাদের ধামাচাপা দেওয়ার চেষ্টা।
স্থানীয়দের অভিযোগ,এই লুটপাটের মূলে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। আওয়ামী লীগের দোসর এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিতে সরাসরি মদদ দিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কামরুজ্জামান এবং পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোফাখখারুল ইসলাম। নিজেদের পকেট ভারী করতে তারা প্রকল্পে অত্যন্ত নিম্নমানের ৪ ইঞ্চির প্লাস্টিক পাইপ ব্যবহার করেছেন,যা সংযোগ চালুর আগেই ফেটে যাওয়ার উপক্রম হয়েছে।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ঠিকাদার জুয়েল গা ঢাকা দিলেও,বর্তমানে তার শ্যালক আরিফুল হক শাকিল কাজ চলমান থাকার অজুহাত দিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে,সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলীরা একে অপরের ওপর দায় চাপিয়ে নিজেদের চামড়া বাঁচানোর চেষ্টায় লিপ্ত।
রসিদ আছে,পানি নেই:ক্ষোভে ফুঁসছে জনগণ পৌরসভা পলবান্ধা,বোয়ালমারী,কুঁড়িপাড়া, মোদকপাড়া,পাটনিপাড়া,বেপারীপাড়া,ধর্মকুড়া বাজারসহ অন্তত ডজন খানেক এলাকায় ৫০০ টাকার সরকারি রসিদ হাতে কয়েকশ গ্রাহক পানির জন্য হাহাকার করছেন।
ভুক্তভোগী গৃহবধূ শারমিন ও আয়েশা বেগম ক্ষোভ ঝেড়ে বলেন,”রাস্তা খুঁড়ে কাদা করে রেখে গেছে। কল আছে কিন্তু পানি নেই—এটা প্রকল্প নয়,এটা ডাকাতি।”
স্থানীয় সচেতন মহলের দাবি, ইসলামপুর পৌরসভার সুপেয় পানির প্রকল্পের লুটপাটের সহযোগিদের হিসাব জব্দ ও দ্রুত গ্রীপ্তারের দাবি জানান। আওয়ামী লীগের আমলের এই পানির প্রকল্পে চুরি। সুষ্ঠ তদন্ত করে লুটপাট ঠিকাদারে সচেতন মহল দাবি বিচারে দাবি জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবিলম্বে জব্দ করাসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রকল্পের অসম্পূর্ণ কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন ইসলামপুরবাসী।
