ঢাকাSaturday , 16 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

Mahamudul Hasan Babu
May 16, 2026 3:25 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করবে। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ৩০ হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে।
শনিবার দুপুরে মাগুরা বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রী কলেজে এক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে সংস্কৃতি মন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ অ্যাড. নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান ও সংরক্ষিত মহিলা আসনের এ

মপি এড.নেওয়াজ হালিমা আর্লি। এছাড়া বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জেলা জামাত ইসলামের আমীর এমবি বাকের ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হায়াত আলী।
বক্তারা বলেন, মাগুরা জেলার মধ্যে লেখাপড়া এবং পরিবেশগত দিক দিয়ে নাজির আহমেদ ডিগ্রী কলেজ অন্যতম সেরা। কলেজটিকে দ্রুত জাতীয়করণের দাবি করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।