ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

Mahamudul Hasan Babu
May 17, 2026 9:02 am
Link Copied!

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৭ মে) টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন।

জানা গেছে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের মোট ২৬৩৯ জন সুবিধাভোগী কার্ডধারী পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

উদ্বোধনকালে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। এলাকার কোনো অসহায় ও দুস্থ পরিবার যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত সুবিধাভোগীদের হাতে এই চাল তুলে দেওয়া হচ্ছে।”

চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বৃন্দ, ট্যাগ অফিসার, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।