ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৫০ অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Mahamudul Hasan Babu
May 17, 2026 11:45 am
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন “স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন”।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের উৎসাহ ও আনন্দ দিতে সংগঠনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন করা হয়। এতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা তানজিল সিকদার, সহ-সভাপতি বায়েজিদ ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, দপ্তর সম্পাদক গাজী আসাদুল, সদস্য সোহেল রানা, মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নিজেদের হাতখরচের টাকা সাশ্রয় করে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রায় ৪০০ অসহায় শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও সকলের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল পোশাক দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের অসহায় শিশুদের শিক্ষার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবন আরও এগিয়ে যাবে।