ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী বােমা সদৃশ ১টি বস্তু, কাফনের এক টুকরাে কাপড়  ১টি চিরকুট উদ্ধার

Mahamudul Hasan Babu
May 17, 2026 2:41 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বােমা সদৃশ ১টি বস্তু, কাফনের এক টুকরাে কাপড় ও হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালের দিকে হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়ার ছইমুদ্দীনের ছেলে ইউসুফ আলীর বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়। স্থানীয় ভবানিপুর পুলিশ ক‍্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে।

গৃহকর্তা ইউসুফ আলী বলেন, প্রতিদিনের ন্যায় রবিবার ভোরে বাড়ির প্রবেশ পথে পরিবারের সদস্যরা ১টি বােমা আকৃতির বস্তু, কাফনের কাপড়ের সাথে একটি চিরকুট বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় ইউপি মেম্বারকে জানানাে হয়। সেই সাথে
পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

ভবানিপুর পুলিশ ক‍্যাম্প ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল করিম বলেন,খবর পেয়ে ১টি বােমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কে বা কারা এগুলাে রেখে গেছে তা সনাক্তের চেষ্টা চলছে।