এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির সফলতা উদযাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা অডিটোরিয়ামে ধর্মপুর ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো: আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, ইন্টেরিম এপি ম্যানেজার এন্টিনাদাস ও সমন্বয়কারী প্রদীপ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শায়ারিয়ার নাজিম জয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যগণ বিগত দিনের গ্রাম উন্নয়ন কমিটির সফলতার কথা তুলে ধরেন। আলোচনা ও পুরুষ্কার সামগ্রী বিতরণ শেষে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক একটি নাটিকা উপস্থাপন করা হয়।
