আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির চাষীরা তামাক বিক্রয় করতে না পেরে বিপাকে পড়েছে। অবশেষে মেহেরপুর জেলার তামাক অন্য জেলার ব্যবসায়ীদের কাছে কমদামে বিক্রয় করছে কৃষকরা।
ব্রিটিশ আমেরিকা টৌব্যাকো কোম্পানির এফটি মিনারুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ব্যবসায়ীদের সাথে চুক্তি করে চাষীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এফটি মিনারুলের কারণে বিপাকে পড়েছে ব্রিটিশ টোবাকো কোম্পানির চুক্তিবদ্ধ তামাক চাষীরা।
চুক্তিবদ্ধ কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রাখছে না তামাক কোম্পানি।দীর্ঘ পরিচর্যার পর তামাক বিক্রয় করতে এসে কোম্পানির নিয়োগ কৃত বায়ারদের রোশানলে পড়ছেন প্রকৃত কৃষকরা।
ভোমরদহ গ্রামের চুক্তিবদ্ধ তামাক চাষী আতিয়ার রহমান,আলী হোসেন, ধর্মচাকী গ্রামের আফাজ উদ্দিন আরেজুউল্লাহ সহ আরো অনেক চাষী জানান, ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির সুপারভাইজার ও এফটিদের কারণে কৃষকরা তামাক নিয়ে বিপাকে পড়েছেন।
কোম্পানি মিথ্যা প্রলোভন দিয়ে অতিরিক্ত তামাক উৎপাদন করে এখন আর সেই তামাক ক্রয় করছেন না আমেরিকা টোব্যাকো কোম্পানি।
দীর্ঘদিন ধরে লিফ অফিসার সাধন বিশ্বাসের সহযোগিতায় এফটি মিনারুল ইসলাম ব্যবসায়ীদের সাথে চুক্তি করে কমিশনের মাধ্যমে ব্যবসা করে আসছেন। আর চাষীদের বঞ্চিত করছে। এফটি মিনারুল ইসলামের কথা না শুনলে পরের বছর প্রকৃত কৃষকদের কার্ড কর্তন করে দেওয়া হয়েছে বলে দাবী চাষীদের।
ব্রিটিশ টোব্যাকো কোম্পানির তামাক চাষী আলী হোসেন জানান, গত বছর এফটির কথা না শুনায় তার কার্ড কেটে দিয়েছে। তার মত অনেক প্রকৃত কৃষকের কার্ড কেটে দিয়েছে এই কোম্পানি। এবছর আমার ভাইয়ের কার্ডে কিছু তামাক দিয়েছিলাম। কিন্তু নিম্নমানের তামাক বলে ক্রয় না করে ফেরত দিয়েছে। অথচ ব্যবসায়ীদের তামাক ঠিকই বিক্রয় হচ্ছে কমিশনের মাধ্যমে।
ভোমরদহ গ্রামের চুক্তিবদ্ধ তামাক চাষী আতিয়ার রহমান বলেন, আমাদের তামাক না নিয়ে সুপারভাইজার, লিফ অফিসার ও এফটিরা আমাদের তামাক না নিয়ে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের তামাক কমিশনের মাধ্যমে ক্রয় করছেন। আমরা বাধ্য হয়ে আজ কমদামে অন্য জেলায় সেই তামাক বিক্রয় করছি।
এঘটনাটি ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী চুক্তিবদ্ধ তামাক চাষিরা। তদন্ত করে এই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি করেন তারা।
এ ব্যাপারে এফটি মিনারুল ইসলামের সাথে মোবাইল ফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে লিফ অফিসার সাধন বিশ্বাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে ব্রিটিশ টোবাকো কোম্পানির মেহেরপুর অঞ্চলের আর এম হাসিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে বারবার কল ও এসএমএস দেয়া হলেও কোন সাড়া দেননি।
