ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন দিগন্ত; Pubali Bank-এর সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন, শুরু ক্যাশলেস ক্যাম্পেইন

Mahamudul Hasan Babu
May 19, 2026 11:45 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে নওগাঁ শহরের দয়ালের মোড়ে উদ্বোধন করা হয়েছে Pubali Bank PLC এর আধুনিক সেলফ সার্ভিস সেন্টার। একইসঙ্গে শুরু হয়েছে দুইদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন, যেখানে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত ও উদ্বুদ্ধ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেন্টার ও ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, বগুড়া অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ক্যাশলেস ব্যাংকিং শুধু আধুনিকতার প্রতীক নয়, বরং নিরাপদ ও দ্রুত লেনদেনের কার্যকর মাধ্যম। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে অভ্যস্ত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দুইদিনব্যাপী ক্যাম্পেইনে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট, এটিএম ও সেলফ সার্ভিস ব্যাংকিং ব্যবহারে উৎসাহিত করা হবে। পাশাপাশি আগ্রহী গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা ও ফ্রি ডেবিট কার্ড প্রদানের সুবিধাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।