ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় গ্রাম আদালত সক্রিয়করণের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 19, 2026 2:06 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। সমাজে বৈষম্য ও বিরোধের হার কমাতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে আন্তরিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক সমানভাবে ন্যায়বিচার পেতে পারেন। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ্যাড. মহিতোষ কুমার রায়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জিল্লুর রহমান।