ঢাকাWednesday , 20 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

Mahamudul Hasan Babu
May 20, 2026 2:25 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের রিফাত (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরিফ মোল্যা (২৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাদ সড়কের গোয়ালপাড়ার জোড়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার তারাউজিয়াল গ্রামের সিরাজ শেখের পুত্র। এবং আহত আরিফ একই গ্রামের মারুফ ইসলামের পুত্র।

জানা গেছে, লাঙ্গলবাঁধ বাজার থেকে শ্রীপুর আসার পথে গোয়ালপাড়া জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে একটি শিশু তাদের মোটরসাইকেলের সামনে দৌঁড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।