ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালত সক্রিয়করণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 21, 2026 10:14 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ-এ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম রিতু ও তাহমিনা ইয়াসমিন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালত সক্রিয় করতে সংশ্লিষ্টদের প্রতি জোর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।