ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল না পেয়ে হতাশ কার্ডধারীরা!!

Mahamudul Hasan Babu
May 21, 2026 5:15 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে| সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক অসহায় ও নিম্নআয়ের মানুষ চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন| এ ঘটনায় পৌর এলাকায় চরম ভোগান্তি ও উত্তেজনার সৃষ্টি হয়|
সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ পৌরসভার ভিজিএফের চাল স্থানীয় কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিতে আসা শত শত মানুষের ভিড়| অনেকের হাতে স্লিপ থাকলেও তারা চাল পাননি বলে অভিযোগ করেন| চাল বিতরণে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুর বারী থাকার কথা থাকলেও বিকালে তাকে চাল বিতরনের সময় পাওয়া যায় নাই|
পৌরসভা সূত্রে জানা গেছে, এবারের ভিজিএফ কর্মসূচিতে মোট ৪ হাজার ৬২৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়| তবে বরাদ্দের স্লিপের তুলনায় অধিকসংখ্যক স্লিপ বিতরণ করায় এ জটিলতা ˆতরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের|
অভিযোগ রয়েছে, প্রকৃত হতদরিদ্রদের অনেকেই চাল না পেলেও কিছু ব্যক্তি মোটরসাইকেল ও ভ্যানে করে একাধিক বস্তা চাল নিয়ে যেতে দেখা গেছে| এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ সাধারণ মানুষ|
পৌরসভার ধনশালা গ্রামের বাসিন্দা অনোয়ারা বেগম বলেন, আমি কার্ড পেয়েছি| সকাল থেইকা বসে আছি, কিন্তু বিকেল ৪টা বাজলেও চাল দিল না| হামরা চাল না পালে ঈদ করমো কেমনে? আরাজী গঙ্গারামপুর গ্রামের নাসিমা বেগম ও ওসমান ফারাজি বলেন, সারাদিন না খাইয়া বসে আছি| আগে একই স্লিপে চাল দিলেও এখন বন্ধ কইরা দিছে| বিকেল পর্যন্ত অপেক্ষা করেও চাল পাইনি| ওসমানপুর গ্রামের তহমিনা বেগম বলেন, গরিব মানুষের জন্য চাল আসছে, কিন্তু আমরা যদি না পাই তাহলে কারা পাইতেছে?
এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামাণিক বলেন, আমরা অনেক নকল স্লিপ পেয়েছি| এ কারণে সকলকে চাল দেওয়া সম্ভব হয়নি| তবে বরাদ্দকৃত সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে|
এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন জানান স্লিপ নকল হওয়ার কারনে এ জটিলতা সৃষ্টি হয়েছে| বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে|