আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় গাংনী উপজেলার ্ইউনিয়ন ও পৌর সভা পর্যায়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
সকালে গাংনী উপজেলা শিক্ষা অফিসারের অনুমতিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীন আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, সহকারী শিক্ষা অফিসার শামীম, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক , বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে খেলা ধুলা ,হামদ ও নাতে রাসুল, চিত্রাংকন, নজরুল -রবীন্দ্র সঙ্গীত, পল্লী গীতি, লোকগীতি ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, বিতর্ক , একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, নৃত্য, কুইজ, কাবিং অনুষ্ঠিত হয়েছে।
এসব প্রতিযোগিতায় সম্মানিত বিচারক প্যানেলে ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সন্ধানী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বাবু সুকেশ চন্দ্র বিশ্বাস ও ইউআরসি ইন্সট্রাক্টর আবুল খায়ের।
ধারাভাষ্যে ছিলেন, বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন, পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদী। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
