ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির ট্রেজারি বিল বিতরণ

Mahamudul Hasan Babu
May 21, 2026 5:19 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের নির্বাচনী এলাকাভিত্তিক প্রথম পর্যায়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কার্যক্রমের আওতায় টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির ট্রেজারি বিল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলনা মো. নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকল্পের অনুকূলে ট্রেজারি বিল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষনা-বেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায বরাদ্দকৃত খদ্য শস্য ও অর্থে বাস্তবায়নাধীন ২৫টি প্রকল্পের বিপরিতে ১ম ষ্টেপের ৩০ লক্ষাধিক টাকার বিল প্রদান করা হয়। পীরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।