ঢাকাSaturday , 23 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 23, 2026 2:34 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৩ মে শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা জামায়াতের সহ- সেক্রেটারি ফরিদা পারভীন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা মহিলা জামায়াতের সভাপতি সালমা পারভীন, অঞ্চল টিম সদস্য ইয়াসমিন, অঞ্চল পরিচালক অধ্যাপক মাছুরা পারভীন সহ আরো অনেকে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে মাগুরার শিশু আছিয়া খাতুনের হত্যার রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।