আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (নতুন ভবন) সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , বিজিবির কাথুলী ক্যাস্পের কোম্পানী কমান্ডার মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইসলাম , সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা এবং বিজিবি ও পুলিশের নানা উদ্যোগ গ্রহন করার কথা উল্লেখ করা হয়েছে। সভায় ব্যাপক আলোচনা, রাস্তা ঘাটের নিরাপত্তাসহ নানা দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়। সব শেষে গ্রাম আদালত নিয়ে ইউপি চেয়ারম্যানদের আরও তৎপর হওয়ার জন্য আহবান জানান হয়।
এর আগে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
