ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

Mahamudul Hasan Babu
May 24, 2026 11:36 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের কথিত নগ্ন হস্তক্ষেপ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টায় শহরের ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহক ও সচেতন নাগরিকরা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এসব প্ল্যাকার্ডে “ইসলামী ব্যাংকের উপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ কর, করতে হবে”, “ব্যাংক লুটেরা ও তাদের দোসরদের পুনর্বাসন বন্ধ কর, করতে হবে”, “ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ কর, করতে হবে” সহ নানা স্লোগান লেখা ছিল।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন রানা ও অ্যাডভোকেট এনামুল হক। বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংককে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রেখে স্বচ্ছ ও গ্রাহকবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করতে হবে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয়করণের অভিযোগ তুলে পূর্বের ন্যায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নিয়োগ ব্যবস্থার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থার প্রতীক। এ প্রতিষ্ঠানের উপর যেকোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রফেসর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন শাহারিয়া পারভেজ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।