ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপলক্ষে রাণীনগরে প্রধানমন্ত্রীর সহায়তার নগদ অর্থ বিতরণ

Mahamudul Hasan Babu
May 26, 2026 2:41 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ঈদ-উল আযহা উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় অসহায়-দু:স্থ্য ও জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত এই নগদ অর্থ অসহায়-দু:স্থ্য ও জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়-দু:স্থ্য ও জনসাধারণের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার প্রায় ৩৩৪ জন অসহায়, দু:স্থ্য ও জনসাধারনের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।