রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৯মে) )দুপুরর গুঠাইল এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলো- উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল পাহালোয়ান বাড়ী মুক্তিযোদ্ধা শাহা রিয়া পাহালোয়ানের ছেলে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫)।
স্থানীয়রা জানান,শাকিল প্রতিদিনের মতো বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় শাকিল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা আহতবস্থায় শাকিল কে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.নোমানুর রশিদ (নয়ন)বলেন,তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
