ঢাকাSaturday , 30 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ঐতিহ্যবাহী চারদলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 30, 2026 1:11 pm
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা মালোপাড়া কালী মন্দির প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী চারদলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে শুক্রবার রাতে পানিঘাটা যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।” তিনি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ আকর্ষণ হিসেবে রবিউল ইসলাম নয়ন নিজেও গ্রামের যুবকদের সঙ্গে কাবাডি খেলায় অংশগ্রহণ করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের সদস্যদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নয়নের সহধর্মিণী শাম্মী আক্তার মুগ্ধ।
কাবাডি প্রতিযোগিতা উপভোগ করতে গ্রামের নারী-পুরুষের ঢল নামে। প্রাণবন্ত এই আয়োজনে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সেক্রেটারি সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রজব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা শেখ শাহানুর।

গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।