ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 31, 2026 8:09 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দুদকের চিপ প্রসিকিউটর এ্যাড. তরিকুল ইসলাম।

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সদস্য সচিব এ্যাড. রইচ উদ্দিন, ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, মাহফুজুর রহমান, তকিবুর রহমান, শাহরিয়ার মোর্শেদ সোহাগসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন৷ এবং মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে সকল ভাল কাজের সাথে থেকে শ্রীপুর তথা মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চায় সংগঠনটি৷