ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও মোবাইল থেকে সন্তানদের রক্ষা করতে ক্রীড়ার বিকল্প নেই : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
May 31, 2026 8:17 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : মাদক ও মোবাইল থেকে সন্তানদের রক্ষা করতে ক্রীড়ার কেনো বিকল্প নাই বলে মন্তব্য করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রবিবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে একাডেমী কাপের চ্যাম্পিয়ন টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন আমি এটুকু বিশ^াস করি আমাদের সন্তানদের স্কুলের বাইরে ৪-৫ ঘন্টা মোবাইল থেকে বিরত রাখতে পারি তাহলে আমাদের সন্তানেরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের সামাজিক মাধ্যমের ব্যাধি থেকে রক্ষা করতে পারবো। ক্রীড়ার সাথে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়েই দেশের সেরা খেলোয়াড় বের করে আনা সম্ভব।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, বোদা টুস্টার ফুটবল একাডেমী ঢাকার মাঠে দেশের বিভিন্ন একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার আমি তাদের অভিনন্দন জানাই। এ থেকেই বোঝা যায় আমাদের উত্তরাঞ্চলের তরুন কিশোররা ক্রীড়াবান্ধব। এ অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য আমি সব ধরনের সহযোগীতা করবো বলে আশ^াস প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীর কোচ ও প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একাডেমীর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ক্রেস ও নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।