ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফ একাডেমী কাপ চ্যাম্পিয়ন টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীকে সংবর্ধনা

Mahamudul Hasan Babu
May 31, 2026 8:29 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : বসুন্ধরা কিংস একাডেমী কাপের চ্যাম্পিয়ন টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীর খেলোয়াড় ও কর্তকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমীর কোচ ও প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাদক ও স্যোসাল মিডিয়া থেকে সন্তানদের রক্ষা করতে ক্রীড়ার কেনো বিকল্প নাই। আমি এটুকু বিশ^াস করি আমাদের সন্তানদের স্কুলের বাইরে ৪-৫ ঘন্টা মোবাইল থেকে বিরত রাখতে পারি তাহলে আমার বিশ^াস আমাদের সন্তানেরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সামাজিক মাধ্যমের ব্যাধি থেকে রক্ষা করতে পারবো। ক্রীড়ার সাথে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়েই দেশের সেরা খেলোয়াড় বের করে আনা সম্ভব।
প্রতিমন্ত্রী আরো বলেন, বোদা টুস্টার ফুটবল একাডেমী ঢাকার মাঠে দেশের বিভিন্ন একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার আমি তাদের অভিনন্দন জানাই। এ থেকেই বোঝা যায় আমাদের উত্তরাঞ্চলের তরুন কিশোররা ক্রীড়াবান্ধব। এ অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য আমি সব ধরনের সহযোগীতা করবো বলে আশ^াস প্রদান করেন।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একাডেমীর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ক্রেস ও নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।