ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে কোটি টাকা গিলে খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক !

Mahamudul Hasan Babu
May 31, 2026 10:16 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের কোটি টাকা গিলে খাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে| গত  তিন বছর আগে ক্ষমতার দাপটে  বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীমকে অবৈধ ভাবে সামযিক বরখাস্ত দেখিয়ে একরামুল হককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়ীত্ব দেযা হয়| এর পর শুরু বিদ্যালয়ে শিক্ষার মান নিম্নগামী হওয়াসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুসারী ৩/৪ জন শিক্ষক মিলে- মিশে বিদ্যালয়ের অর্থ হাতিয়ে নেন|
প্রাপ্ত অভিযোগে জানা গেছে,দায়িত্ব গ্রহনের পর গত ৩ বছরে অসামঞ্জস্য বিল ভাউচার এর মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক প্রধান ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সমন্ময়ে গঠিত আয় ব্যায় কমিটির মাধ্যমে নাম সর্ব¯^,ভুয়া এবং কাল্পনিক ব্যয় দেখিয়ে সোয়া কোটি টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নিয়েছেন| যারা এ কাজে তাকে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন- আব্দুল মতিন মন্ডল,ক্যাশিয়ার কান্তি বাবু,মহসিন ও জুলেখা| সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ তাজুল ইসলাম শামীম সম্পুর্ন অবৈধভাবে সাময়ীক বরখাস্ত থাকার পর বিদ্যালয়ে যোগদান করে এসব অসামঞ্জস্য দেখতে পান| যার কোন সদুত্তর দিতে পারেননি সেই সময়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  একরামুল হক| এ ধরনের বিল ভাউচারের মধ্যে রয়েছে বিদ্যালয়ের পতাকা ষ্ট্যান্ড নির্মান| মাত্র ৫’শ ইটের নির্মান কাজ করে ২ লাখ ৮০ হাজার টাকা,৪০ হাজার টাকায় ঘর মেরামত ও রং করে ২ লাখ ৮০ হাজার টাকা, শিক্ষক কর্মচারিদের বেসরকারি অংশের প্রতি মাসে ৪২ হাজার টাকা হিসেবে দেড় বছরের বিল প্রদান দেখানো হলেও ১ বছরের বিল দিয়ে ৬ মাসের ২ লাখ ৪৮ হাজার টাকা না দিয়ে পকেটে পুরেছেন| বিদ্যালয় মাঠে মাটি ভরাটের নামে ৮৫ ট্রলী মাটির ৯৫ হাজার টাকা বিল করা হলেও মাঠে এক কোদাল মাটিও দেয়া হয়নি| শিক্ষার্থীদের গান তবলা প্রশিক্ষনের জন্য প্রতি বছর ৪০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় দেখানো হলেও গত ৩ বছরে ২ জন প্রশিক্ষককে মাত্র ১৬ হাজার টাকা দেয়া হয়েছে| অবশিষ্ট টাকা সম্পুর্ন তছরুপ করা হয়| ২ জন শিক্ষার্থীর বাইসাইকেল দ্যিালয়ের গ্যারেজ থেকে হারিয়ে গেলে বিদ্যালয়ের তহবীল থেকে ১৩ হাজার টাকায় ক্রয় করে দেয়া হলেও ১০ টি বাইসাইকেল ক্রয়ের ৫৫ হাজার টাকা বিল করা হয়| এ ধরনের আরও অনেক ভুয়া বিল ভাউচার রয়েছে|  স্মরনযোগ্য যে ,বিদ্যালয়ে মোট ৯’শ ৫০ জন শিক্ষার্থী রয়েছে| এক সময় শিক্ষার মান অনেক ভাল থাকলেও বর্তমানে সেই অবস্থা আর নেই| দিনে দিনে শিক্ষার মান অনেক নিচে নেমে যাচ্ছে| বিদ্যালয় পারিচালনায় অদুরদর্শিতা ও ব্যর্থতার কারনে গত ৩ বছরে শিক্ষার মান নিম্নমুখী হয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন| ইতিমধ্যে এনএস আই ও ডিএসবি’র ২ জন কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে পৃথকভাবে এসব তদন্ত করে ঘটনার সত্যতা প্রমান পাবার পরেও কোন পদক্ষেপ নেননি বলেও অভিযোগ রয়েছে| বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম বলেন-আগামী জুন মাসে এসব আদ্যপান্ত তদন্ত করা হবে| তখন যাবতীয় তথ্য জনসাধারনের সামনে তুলে ধরা হবে| কারা এ ঘটনা ও  ভাগবাটোয়ারার সাথে জড়িত তাও বিস্তারিতভাবে প্রকাশ করা হবে| ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক কে এবং শিক্ষক আব্দুল মতিন মন্ডলকে এ ব্যাপারে ফোন দেয়া হলেও কেউই তা রিসিভ করেন নি|