ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী উপজেলা হতে প্রকৌশল,মেডিকেল,বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Mahamudul Hasan Babu
May 31, 2026 12:06 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা হতে ২০২৫ – ২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন প্রকৌশল, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলার স্বপ্নসারথী সংগঠন। রবিবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান করে নেওয়া একঝাঁক মেধাবী শিক্ষার্থীকে এই সম্মানা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে আটোয়ারী উপজেলা থেকে একঝাঁক মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রাণিত করতেই মূলত এই বিশেষ আয়োজন করা হয়। স্বপ্নসারথী সংগঠনের সভাপতি ও আহত জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু’র সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। নিজের অনুভুতি ব্যক্ত করে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,মোছাঃ আর্নিকা তাবাসসুম, মোঃ ফজলে রাব্বী, কানিজ তাজনোভা কানন, মোঃ মাহফুজ আহমেদ মাফি, সজীব অধিকারী, আফিয়া মোবাশ্বির্,া খোকন প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মেধার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান। পরে আনন্দঘন পরিবেশে সফল শিক্ষার্থীদের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকসহ মেধাবী শিক্ষার্থীরা, স্বপ্নসারথী সংগঠনের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।