ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে  এক কৃষকের মৃত্যু

Mahamudul Hasan Babu
May 31, 2026 2:34 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত শহিদুল জেলার গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মণ্ডলের ছেলে।
রোববার সকালের দিকে বানিয়াপুকুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে কৃষক শহিদুল ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে,তিনি গুরুতর ভাবে আহত হন।

স্থানীয়রা শহিদুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।