মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ |
মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলার দাড়িকামারি গ্রামের মোকলেসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ-খালাশপীর সড়কের ফলির বিল বাজার এলাকায় অভিযান চালানো হয়| পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়| পরে তাঁর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়|
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান উদ্ধার করা মাদকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে| আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে|

—