ঢাকাWednesday , 3 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত

Mahamudul Hasan Babu
June 3, 2026 3:05 pm
Link Copied!

মোঃ নয়ন ইসলাম, ডিমলা- নীলফামারী: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং অনন্য সাধারণ কীর্তির স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এর জেলা পর্যায়ে নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান।

জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির এক চূড়ান্ত সিদ্ধান্তে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়। সম্প্রতি নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়, যেখানে ১৪ নম্বর ক্রমিকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এই মেধা ও যোগ্যতার মূল্যায়নে জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল ইসলাম এবং কমিটির সভাপতি ও নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান যৌথভাবে স্বাক্ষর করেন।

ডিমলা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন এবং শিক্ষাবান্ধব নানা উদ্ভাবনী পদক্ষেপ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই অনন্য অর্জনে মোঃ ইমরানুজ্জামানকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং উপজেলার সর্বস্তরের শিক্ষক ও অভিভাবক সমাজ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা জানান, মোঃ ইমরানুজ্জামানের এই গৌরবময় অর্জন ডিমলা উপজেলা তথা পুরো নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতিতে আরও বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষাবান্ধব প্রশাসনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।