ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

Mahamudul Hasan Babu
June 4, 2026 12:16 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪জুন) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে। নিহত রাফি শহরের বনপাড়া এলাকার মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে সবায় নিলে পানিতে খোজাখুজি করা শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বন্ধুরা তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায়। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাফির বাবা মুক্তি মিয়া বলেন,আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

রাফির বন্ধু রাকিব বলেন,আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে ছিলাম। এক পর্যায়ে আমরা রাফিকে আর দেখতে পাই না। কিন্তু পুকুরের ঘাটে তার চশমা,মানিব্যাগ, জার্সি,সেন্ডেল সব কিছু ছিলো। আমরা ভাবলাম রাফি কি বাসায় চলে গেল নাকি ডুবে গেলে। একবার ভাবলাম ফায়ার সার্ভিসকে ফোন করি। পরে আবার মনে করলাম ওই যদি বাসায় চলে যাই তাহলে তো ফায়ার সার্ভিসে লোকজন এসে বলবে আপনারা আমাদের সময় নষ্ট করলেন। এসব ভাবতে ভাবতে ২০মিনিটের মত সময় চলে গেছে। পরে আমরাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর রাফিকে খুঁজে পায় এবং হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার বলে রাফি মারা গেছে।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন,রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায় নি।