এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে বাহার উদ্দিন (৪১) পিতা মৃত মোঃ আলাউদ্দিনের বসত ঘরের সামনে দূর্বৃত্তরা খড়ের লাছিতে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রকৃতির ডাকে সার দিতে তার চাচা হারুন মিয়া উটে খরের লাছিতে আগুন দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আসে পাশের লোকজন ছোটে এসে আগুন নিবানোর চেষ্টা করে সফল হয়। এই ব্যাপারে মোঃ বাহার উদ্দিন বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তার দাবি শত্রুতা করে কেউ এই আগুন লাগিয়েছে। প্রায় এক লক্ষ টাকার খড় পুড়েছে বলে তার অভিযোগে উল্লেখ করেছেন।
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার বলেন, এই বছর অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। কৃষকরা গরুর খড় আনতে অনেকে পারেনি। তাই খরের অনেক মূল্য। কেবা কারা রাতের আধারে খড়ের লাছিতে আগুন লাগিয়েছে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনার জন্য ওসি সাহেবকে জানিয়েছি।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, চেয়ারম্যান সাহেব আমাকে ফোনে জানিয়েছেন, অলিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
