ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 5, 2026 3:47 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :  বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ-র সহযোগিতায় অপরাজিতা মাগুরা জেলা টিমের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন শুক্রবার বেলা ১০ টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্বনাথ চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অপরাজিতা সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান, পল্লী প্রকৃতির নির্বাহী সম্পাদক কল্যাণী বিশ্বাসসহ আরো অনেকে।