ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী মটমুড়া গ্রামে বজ্রপাতে  এক স্কুল ছাত্র নিহত /আতঙ্কিত হয়ে  আহত  ৩জন।

Mahamudul Hasan Babu
June 10, 2026 5:19 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এসময় আতঙ্কিত হয়ে সামান্য আহত হয়েছেন আরাে ৩জন। নিহত আলী হােসেন পুরাতন মটমুড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও বাওট সােলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী । আহতরা হলেন-একই গ্রামের বাবু মিয়ার ছেলে এইচ এস সি পরীক্ষার্থী আরাফাত আলী (২৫),বকুল আলীর ছেলে ও মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বিজয় হােসেন (১৫) এবং জল্লাদ আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী তামিম হােসেন (১৫)।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরাতন মটমুড়া গ্রামের একটি ফুটবল মাঠে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিলেন। এসময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে,৪জন আহত হয়। এর গুরুতর আহত আলী হােসেনকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিলে, চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে আহত ৩জন সামান্য আঘাতপ্রাপ্ত হলে,তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।