ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, পুড়ে ছাই

Mahamudul Hasan Babu
June 23, 2026 10:01 am
Link Copied!

মো.মেহেদী হাসান  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাচবেতুয়ান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে আবু শামার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোকে গ্রাস করে। আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বহু বছরের সঞ্চয় ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। ফলে তারা এখন চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে তারা সহযোগিতার আবেদন জানিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন ঘটনাটি আমি জেনেছি সরজমিন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সহযোগিতা করা হবে।