মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে কার্প জাতীয় মাছের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে|
রোববার সকালে মৎস্য অধিদপ্তরের রাজ¯^ বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
এতে মৎস্য অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী প্রধান কৃষিবিদ আবু মোঃ আসাদুজ্জামান লাবলু মূল প্রশিক্ষক ছিলেন| পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল কবীর এ সময় উপস্থিত ছিলেন| এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন|
প্রশিক্ষণে কার্পজাতীয় মাছের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ, ˆবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ করলে একই পুকুরে কম খরচ অধিক মাছ উৎপাদন নিশ্চিত করা সম্ভব|
—
