ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে দিশারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি- কামরুজ্জামান কামরুল

Mahamudul Hasan Babu
July 3, 2026 9:34 am
Link Copied!

এম এম এ রেজা পহেলধর্মপাশা,মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় পিছিয়ে পড়া হাওর অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উদ্ভুদ্ধ করার লক্ষ্যে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টায় মধ্যনগরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে দিশারী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিশারী শিক্ষা একাডেমির সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার ও পরিচালনা করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পূর্ণিমা রানী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনের প্রথম ধাপ হলো প্রাথমিক শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিশারী এডুকেশন ট্রাস্টের এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে অনুকরণীয় এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন শাহিন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার এবং সদস্য কামাল হোসেন, অভিভাবক সদস্য সাইদুর রহমান জিয়া, বি.পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা এবং দিশারী শিক্ষা একাডেমির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌজ আলী তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ, মানসম্মত বই এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন দিশারী শিক্ষা একাডেমির শিক্ষক টিনা আক্তার, রাজীব রায়, অপূর্ব তালুকদার ও বর্ণা দাস।