ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 7, 2026 3:25 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ১ম বাবের মত পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয়‘ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’সরকারের উন্নয়ন দর্শন, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ প্রজন্মের অভিযাত্রার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ | পল্লী উন্নয়ন দিবসে সফল মহিলা সংগঠক, উদ্যোক্তা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে| আজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়|
গাংনী উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার হিসেবে চেক প্রদান করা হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
অনুষ্ঠানে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান প্রমুখ|
নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান ব্যবহারের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল ও স্থায়ী করা সম্ভব|
আলোচনা সভায় পল্লী উন্নয়ন অফিসের কাযক্রম এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন ,গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান| এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ| এসময় গাংনী উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার মানরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াছমিনসহ বিআরডিবি অফিসের অফিস সহকারি-কর্মচারীবৃন্দ, বিভিন্ন গ্রামের উদ্যোক্তাবৃন্দ ও কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও আমন্ত্রিত আতিথিবৃন্দ নারী উদ্যেক্তা ও কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে চেক ও গাছের চারা প্রদান করেন|