নিহত রওজাতুন জান্নাত সানিফা (১৫) খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা মোঃ রজ্জব আলীর মেয়ে। সে পীরগঞ্জ আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির কয়েকজনের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যান রওজাতুন জান্নাত সানিফা। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে উদ্ধার করে দ্রæত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খেরুয়া আলমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রোজাতুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “ঘটনার খবর পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
—
