মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৫ জুলাই শনিবার দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু সাদিক, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খোন্দকার আলী মুহসিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিনসহ জেলাও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আব্দুল আলিম বলেন- যুগে যুগে শীর্ষ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যে ভাবে জান ও মালের ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছেন ইসলামী আন্দোলন তার কাঙ্খিত মানে পৌঁছাতে হলে জামায়াতের রুকনদেরকেও সে রুপ জান ও মালের ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেতে হবে। তিনি আরো বলেন- প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জান আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। তিনি রুকনদের উদ্দেশ্য বলেন – প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জামায়াতের ইউনিট গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন বলেন- সংগঠনকে সুসংগঠিত ও যুগোপযোগী করতে হলে রুকনদেরকে সংগঠনের প্রতি আরো অনুগত হতে হবে, প্রয়োজনে দ্বায়িত্বশীলদের সু-পরামর্শ দিতে হবে। সেই সাথে বিশেষ প্রয়োজনে দ্বায়িত্বশীল সাথে ও পারস্পরিক এহতেসাব করতে হবে।
শিক্ষা শিবিরে জেলার প্রায় ৪ শত রুকন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
