ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো প্রদীপ সিংহ রায় এর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান

Mahamudul Hasan Babu
August 1, 2026 12:07 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের বাসিন্দা প্রয়াত প্রদীপ সিংহ রায় (কিনা রায়)-এর স্মরণে শনিবার (১ আগস্ট) দুপুরে তাঁর নিজ বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন।

হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী, বাৎসরিক শ্রাদ্ধ হলো প্রয়াত ব্যক্তি ও পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ উপলক্ষে পুরোহিতের মন্ত্রোচ্চারণে পূজা-অর্চনা, প্রার্থনা, ভোগ নিবেদন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

পাশাপাশি ব্রাহ্মণ, আত্মীয়-স্বজন ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
প্রদীপ সিংহ রায় পরিবারের আয়োজিত এ বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানেও ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করে সকল আচার সম্পন্ন হয়।

অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত প্রদীপ সিংহ রায় (কিনা রায়)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের প্রসাদ ও মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।